১৯৩৬ সালে ফ্রয়েডের ৮০তম জন্মবার্ষিকী পালন করা হলো। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অভিনন্দন আসতে শুরু করল। বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইন (ঊরহংঃবরহ) চিঠি পাঠালেন : “এ-যুগের অন্যতম শিক্ষকদের একজন হিসেবে এ যুগের মানুষ আপনাকে শ্রদ্ধা জানাতে পারছে বলে আমি খুব আনন্দিত। ...। কিছুদিন আগে পর্যন্ত আমি শুধু আপনার চিন্তাশক্তিকে উপলব্ধি করতে পারতাম এবং বর্তমান যুগের বিশ্ব-বীক্ষার ওপর এর কত প্রচণ্ড প্রভাব আছে তা বুঝতে পারতাম;-এর মধ্যে কতটা সত্য লুকিয়ে আছে তা হৃয়ঙ্গম করতে পারতাম না। যাহোক, বেশিদিন আগের কথা নয়, আমার কতকগুলো সাধারণ ঘটনার কথা শোনার সুযোগ হয়েছিল। আমার মতে সেগুলোকে আপনার অবদমন-মতবাদ (ঞযবড়ৎু ড়ভ ৎবঢ়ৎবংংরড়হ) ভিন্ন অন্য কোনো উপায়ে ব্যাখ্যা করা যায় না। সেগুলো জানতে পেরেছিলাম বলে আমি খুশি, কারণ যখন কোনো মহৎ এবং সুন্দর চিন্তাধারা বাস্তবের সঙ্গে মিলে যায়, তখন সত্যি খুব আনন্দ হয়।” টমাস মান (ঞড়সধং গধহহ), রোমা রোঁলা (জড়সধরহ জড়ষষধহফ), এইচ. জি. ওয়েল্স (ঐ. এ. ডবষষং), ভার্জিনিয়া উল্ফ (ঠরৎমরহরধ ডড়ড়ষভ), স্টিফান সোয়াইগ (ঝঃবভধহ তবিরম) এবং অন্যান্য ১৯১ জন বিখ্যাত লেখক ও শিল্পীদের স্বাক্ষর করা একটি অভিনন্দনপত্র এসে হাজির হলো। বিংশ শতাব্দীতে মানুষের চিন্তাধারাকে ফ্রয়েডের মতবাদ কতখানি নাড়া দিয়েছিল তা অন্তত কিছুটা অনুমান করা যেতে পারে এ থেকে।